সৌদি আরবে রুমমেটের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক খুন

অনলাইন ড্রেস
সৌদি আরবে রুমমেটের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক খুন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সৌদি আরবের রিয়াদে রান্না নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামের সিলেটের এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।মৃত মতিউর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরো তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে রুমমেটদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর ওই বিষয় নিয়ে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রুমে থাকা অপর তিন যুবক পালিয়ে যান।মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, ‘মতিউর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। দুই-তিন দিন আগে রুমমেটদের সঙ্গে ঝামেলার বিষয়টি সে পরিবারের সদস্যদের জানিয়েছিল। সোমবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই কক্ষে থাকা গ্রামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারি।’

 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।