শিরোনামঃ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন  যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সূর্যবংশীকে নিয়ে ভারতীয় কিংবদন্তির ভবিষ্যদ্বাণী

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
বুধবার, ২০ মে, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে মনোমুগ্ধকর ব্যাটিং শৈলি প্রদর্শন করে যাচ্ছে ভারতীয় তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সূর্যবংশীর অসাধারণ পাওয়ার-হিটিং ক্ষমতা ও পরিপক্কতার প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে।

 

 

আইপিএলের এক মৌসুমে সর্বাধিক ছক্কা মারা ক্রিস গেইলের রেকর্ড ভাঙার সম্ভাবনায় আছে এই তরুণ ক্রিকেটারের। এমন ভবিষ্যদ্বাণী করেছেন অনিল কুম্বলে।

 

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গেল মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের রান তাড়া করার সময় ১৫ বছর বয়সী এই কিশোরের নির্ভীক মনোভাব এবং অসাধারণ বাউন্ডারি হাকানোর ক্ষমতায় মুগ্ধ হয়েছেন অনিল কুম্বলে।

ম্যাচে সূর্যবংশী ৩৮ বলে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে রয়্যালসকে ১৯.১ ওভারে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন।কুম্বলে বলেছেন, এত অল্প বয়সে তার সচেতনতা ও স্থিরতা তাকে আধুনিক ক্রিকেটে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। খুব কম ব্যাটসম্যানই এত সহজে কভারের উপর দিয়ে ছক্কা মারতে পারে।

 

এমন প্রতিভাকে বর্ণনা করার মতো শব্দ এখনও মানুষের কাছে আছে। আমার নিজের শব্দভাণ্ডারই ফুরিয়ে আসছে।

 

 

এই ছেলেটি খুবই বিশেষ। যা আরো বেশি চোখে পড়ে তা হলো তার মানসিকতা। যখনই সে কথা বলে, তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনে হয় বলে যোগ করেন তিনি।

সূর্যবংশী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক আইপিএল আসরে ৫০টি ছক্কা হাঁকান। চলতি মৌসুমে ছক্কার সংখ্যা এখন ৫৩।

 

 

এক আইপিএল মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (২০১২ সালে ৫৯টি), তারপরে রয়েছেন সূর্যবংশী (২০২৬ সালে ৫৩*), আন্দ্রে রাসেল (২০১৯ সালে ৫২টি), ক্রিস গেইল (২০১৩ সালে ৫১টি), জস বাটলার (২০২২ সালে ৪৫টি), ক্রিস গেইল (২০১১ সালে ৪৪টি) এবং অভিষেক শর্মা (২০২৪ সালে ৪২টি)। এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের দখলে, আর সূর্যবংশী ৫৩। এতে রাজস্থানের আরো একটি লিগ ম্যাচ এবং তারপর প্লে-অফ। এতে আরো কয়েকটি ম্যাচের সুযোগ পাবেন রাজস্থানের এই খেলোয়াড়। কুম্বলে ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়বেন।

 

কুম্বলের ভবিষদ্বাণী নিয়ে ইতিমধ্যে সর্বমহলে আলোচিত হচ্ছে। দেখা যাক চলতি আইপিএলে এই বিস্ময় বালক গেইলের রেকর্ড ভেঙে দিতে পারে কি না।


More News Of This Category