চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় ডাকাতির সময় তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন কারখানার আনসার সদস্যরা। সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানার শিফট ইনচার্জ মো. আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটক ডাকাতদের গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়। পরে তারা ফ্যাক্টরির কর্মীদের জিম্মি করে ভেতর থেকে তামা/পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে।
এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সঙ্গে ধাওয়া করে তিনজন ডাকাতকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আনসার পিসি মো. স্বপন বেপারীর নেতৃত্বে ধাওয়া করে তিনজন ডাকাতকে আটক করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেয় এবং তাদের কাছ থেকে কিছু ডাকাতি করা মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।