শিরোনামঃ

সিলেট তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


সিলেট তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

 

 

তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

 

 

 

 

 

নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী ও তাদের মেয়ে, শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।

 

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরীত দিকে আসা তেলবাহী ট্যাংকলরির ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে অটোরিকশার চালকসহ সাত যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়।পরে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।