শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সিলেটে ক্রমে বাড়ছে হামের ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টার মৃত্যু হয় তিনজনের শিশুর। আর চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

 

 

রবিবার (২৬ এপ্রিল) দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

 

তিনি জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৯টা ও ১০টায় শিশু দুটি মৃত্যু হয়। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল তারা। এর আগে শুক্রবার দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপসর্গ নিয়ে।

 

 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিভাগে ৮০ জনের ল্যাব পরীক্ষায় হামের রোগী শনাক্ত করা হয়েছে।

 

এর আগে শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। মারা যাওয়া এ তিন শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া অপর দুজন সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


More News Of This Category