শিরোনামঃ

সিরাজগঞ্জে বুসরা পরিবহনের বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত।

জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে বুসরা পরিবহনের  বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শুক্রবার (৩ রা এপ্রিল ১১ টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে যমুনা সেতুর পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের রাখি বেগম, নওগাঁ বদলগাছি৷ উপজেলার রাকিবুল ইসলাম।
ওসি আমিরুল ইসলাম বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বুসরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছিলে হঠাৎ চাকা ফেটে যায়, এতে চালক নিয়ন্ত্রণ হারায়, এবং বাসটি রোড ডিভাইডার ও ওভার ব্রিজের মধ্যে জোরে ধাক্কা খায়ে আটকে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার অভিযান চালায়, এতে ঘটনাস্থলেই বাসের চালোক ও তার সরকারি নিহত হন। এবং শহীদ এম মনসুর আলী হাসপাতালে নেওয়ার পথে আর একজন মৃত্যুবরণ করেন । এবং আরো জানা গেছে ১০-১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।