সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়িতে থাকা এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘একটি মিশুক গাড়িকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী রুহুল আমিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে।’
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :