শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সিরাজগঞ্জে আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ৫৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ সদর থানার সায়দাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জারিলা গ্রামে আরসিসি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আরসিসি রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ চলছে। গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশের প্রতিটি গ্রামকে আধুনিক ও উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী দীর্ঘদিনের এই রাস্তার দাবী পূরণ হওয়ায় মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, আরসিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হলে জারিলা গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
উদ্বোধন শেষে মন্ত্রী মহোদয় নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


More News Of This Category