শিরোনামঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু, এলাকায় শোক

Reporter
মোঃ ইনসাফ আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু, এলাকায় শোক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু, এলাকায় শোক

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

সোমবাট উপজেলার গালা ইউনিয়নের চর গোদালি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

নিহত শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাবা লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

 

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, যেই হোক, হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই। এই নিষ্পাপ শিশুটি দুনিয়ার কিছুই বুঝতে পারেনি, তাকেই এভাবে মেরে ফেলা হলো।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা আইনগত প্রক্রিয়া শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ ঘটনায় গোটা শাহজাদপুরে নেমে এসেছে শোকের ছায়া।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।