শিরোনামঃ

সিটি নির্বাচন করার সিদ্ধান্তের পর আমার ব্যাংক হিসাব তলব : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
সিটি নির্বাচন করার সিদ্ধান্তের পর আমার ব্যাংক হিসাব তলব : আসিফ মাহমুদ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর থেকেই সরকারের পক্ষ থেকে ব্যাংক হিসাব তলবের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

 

আসিফ মাহমুদ দাবি করেন, বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

 

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর অনেক রাজনৈতিক ব্যক্তি তার কাজের প্রশংসা করলেও কেউ কেউ ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে।

 

 

সেই প্রেক্ষাপটেই ব্যাংক হিসাবের তথ্য উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হয়েছে।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘মোট ৫৬ জনের ব্যাংক হিসাব তলব করা হলেও কেবল একজনের তথ্য বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে।’

 

সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের বিস্তারিত তুলে ধরেন সাবেক এই উপদেষ্টা

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।