শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সায়েদাবাদ টার্মিনাল তালা ভেঙে ২৪০ বাস কাউন্টার খুলে দিয়েছে মালিকরা

অনলাইন ড্রেস / ৪০ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

মাস না পেরুতেই রাজধানীর সায়েদাবাদে বন্ধ করে দেওয়া ২৪০ বাস কাউন্টার খুলে দিয়েছে মালিকরা। কাউন্টার ব্যবস্থাপকদের দাবি উপরমহলের সঙ্গে সমঝোতা করে তিন মাসের বাড়তি সময় পেয়ে তালা খুলেছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেছে কোনো ধরনের অনুমতি না নিয়ে তালা খুলেন মালিকরা।

 

এর আগে ৮ এপ্রিল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে কয়েকটি কাউন্টার ভেঙে দেওয়া হয়েছে।

 

 

এসময় অবৈধ ও অনুমোদনহীন ২৪০ বাস কাউন্টার প্রাথমিকভাবে চিহ্নিত করে বন্ধ করে দেয়।

সড়ক দখলমুক্ত করে বাসগুলোকে টার্মিনালের ভেতরে নিয়ে আসা। অভিযানের কয়েক সপ্তাহ পর থেকে কাউন্টারগুলো খুলতে শুরু করে। সিলগালা করা কাউন্টারগুলোতে চলছে টিকিট বিক্রি।

 

 

নাম প্রকাশ না করার শর্তে শ্যমলি পরিবহনের এক কাউন্টার ব্যবস্থাপক জানান, ‘তালা খোলার সময় মালিক সমিতির লোকজন ছিলেন। তারা তিন মাসের জন্য একটি সময় দিয়েছেন।’

 

আরেক কাউন্টার ব্যবস্থাপক বলেন, ‘টার্মিনালে বাস রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। নেই যাত্রীদের বসার কোনো ব্যবস্থাও।তাই অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কের পাশে কাউন্টার করে ব্যবসা করছে।’

তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার, ‘কাউকে তালা ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি। তিন মাসের সময় নির্ধারণের বিষয়টিও সত্য নয়।’

 

তিনি বলেন, ‘প্রয়োজনে ভেতরে কাউন্টার করে দেব। তাদের যা চাহিদা ছিল সবই করে দিচ্ছি।

 

 

তার পরও তালা ভেঙে ঢুকে গেছে।’


More News Of This Category