সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সালথায় দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: / ৪১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সালথায় দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ফরিদপুরের সালথা উপজেলায় দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের ২০২৬- এর বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকল ১০ টায় সালথা দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সালথা দাখিল মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দবির উদ্দিন.

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দবির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের আগামীর ভবিষ্যৎ সম্পদ। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নাই। তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনে মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
এ সময় মাদ্রাসার শিক্ষক সোহেল রানা, হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, চলতি বছরে সালথা দাখিল মাদ্রাসা থেকে ১০৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক ফেরদৌস আহমেদ। দোয়ার মাধ্যমে বিদায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও কল্যাণ কামনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি ছিল বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত যেখানে আবেগ, ভালোবাসা ও শুভকামনায় ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।

আজ ১৬ এপ্রিল ২০২৬.


More News Of This Category