শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সারা দেশে স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা-২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) গেজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ মে থেকে নতুন ভাড়া কার্যকর ধরা হয়েছে। প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত-উভয় ধরনের নৌ রুটের জন্য কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক আলাদা ভাড়ার হার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

 

 

শান্ত নৌ রুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে, অশান্ত নৌ রুটের জন্য কিলোমিটার প্রতি জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারিত হয়েছে।

 

প্রজ্ঞাপনে রুটভিত্তিক ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুট আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা, বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট-ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার-নবীনগর রুটে ২৭০ টাকা, নরসিংদী-সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা, রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

অশান্ত নৌ রুটের মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটে ২৬০ টাকা, কক্সবাজার ৬ নং ঘাট-মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)-নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া চূড়ান্ত করা হয়েছে।


More News Of This Category