শিরোনামঃ

সাবেক আইজিপি ড. এম এনামুল হক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি


সাবেক আইজিপি ড. এম এনামুল হক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাবেক আইজিপি ড. এম এনামুল হক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

 

ক্রাইম রিপোর্টার রাজশাহী, মোঃ আতিকুর রহমান

 

রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম এনামুল হক গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে গোদাগাড়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় ড. এম এনামুল হককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ড. এম এনামুল হক গোদাগাড়ীর মানুষের কাছে একজন গর্বিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি গোদাগাড়ীবাসীর কাছে বিশেষভাবে শ্রদ্ধেয়।

তিনি মরহুম ব্যারিস্টার আমিনুল হক, মরহুম ড. এম আসাদুজ্জামান এবং মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের বড় ভাই। একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ (রাতুল)-এর চাচা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ অনীক রুশদ হকের পিতা।

তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর গোদাগাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রিয় এই মানুষটি যেন দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এমন প্রত্যাশা গোদাগাড়ীবাসীর।

সকলের কাছে অনুরোধ, আপনারা সাবেক আইজিপি ড. এম এনামুল হকের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।