শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, তবু লড়তে হবে : হায়দার আলী

অনলাইন ড্রেস / ৩৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ৩০ জন শিক্ষার্থী কালের কণ্ঠ কার্যালয়ে আসেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষক।পরিদর্শনের সময় শিক্ষার্থীরা কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

 

 

ডিজিটাল সংবাদ পরিবেশন, ভিডিও কনটেন্ট নির্মাণ, নিউজ প্রোডাকশনসহ মাল্টিমিডিয়া বিভাগের নানা দিক সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তিনি শিক্ষার্থীদের সামনে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

 

 

অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল জানাতে গিয়ে নির্বাহী সম্পাদক বলেন, ‘সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে, সত্যের কাছে আপস করা যাবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। একজন সাংবাদিকের বড় শক্তি হচ্ছে তার সত্য। প্রতিবেদন তথ্যভিত্তিক হলে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, দুর্বল বোধ করবে।

 

নিজের দীর্ঘ অনুসন্ধানী সাংবাদিকতা জীবনের গল্প তুলে ধরে হায়দার আলী বলেন, ‘সাংবাদিককে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে। সেই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও ইতিহাসের প্রতি থাকতে হবে দায়বদ্ধ।’

 

এ সময় তিনি নিজের আলোচিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনের পেছনের প্রেক্ষাপট ও বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরেন। ভবিষ্যতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় পাশে থাকার আশ্বাসও দেন হায়দার আলী।

 

আলোচনায় বর্তমান সময়ে অপতথ্য রোধে ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস ও মাল্টিমিডিয়ার ইনচার্জ রাজীবুল হাসান।এ সময় ডেপুটি ইনচার্জ আলী আফতাব, চিফ রিপোর্টার ইকলাচুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভাষক আবদুর রহমান, প্রভাষক নুসরাত জেরিন, প্রভাষক (খণ্ডকালীন) আফ্রোদিতি বৃষ্টি।


More News Of This Category