শিরোনামঃ

সমুদ্রব্ন্দর থেকে নামল সতর্কসংকেত


সমুদ্রব্ন্দর থেকে নামল সতর্কসংকেত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। এ জন্য চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

 

 

রবিবার সকালে সর্বশেষ আবহাওয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের ‍উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

 

 

 

এদিকে সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

সংস্থাটি বলছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।