রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন কলে মাদক সেবী আসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, গত শনিবার ( ১৮ জুলাই )আনুমানিক রাত ২০:৩০ ঘটিকার সময় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য অভিমান চলা কালে উপজেলার হাট কানপাড়া বাঁজার এলাকায় অভিযান পরিচালনা করে বখতিয়ারপুর (গুলাল পাড়া) গ্রামের মৃতঃ হাবেজ উদ্দিনের ছেলে আসলাম (৩৫) কে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করা হয়েছে। আজ রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্গাপুর থানাকে মাদক মুক্ত করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। শনিবার রাতে পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন। পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :