শিরোনামঃ

সংসদের অধিবেশন ৫ এপ্রিল বিকেল পর্যন্ত মুলতবি

অনলাইন ডেক্স
সংসদের অধিবেশন ৫ এপ্রিল বিকেল পর্যন্ত মুলতবি
Getting your Trinity Audio player ready...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রবিবার (৫ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।এরপর ২৯ মার্চ শুরু হয়। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।