রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শাহজালালে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

অনলাইন ডেক্স / ৭০ প্রকাশিত সময়:
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম, যা মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি।

 

পরে উদ্ধার করা সোনার বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category