শাশুড়ি সুপ্রিয়া পাঠকের চোখে মীরা ‘হারিয়ে যাওয়া সন্তান’

admin5
শাশুড়ি সুপ্রিয়া পাঠকের চোখে মীরা ‘হারিয়ে যাওয়া সন্তান’
Getting your Trinity Audio player ready...

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শহিদ কাপুর ও মীরা রাজপুত কাপুর। দীর্ঘ এক দশকের বিবাহিত জীবনে দুই সন্তান মিশা ও জৈনকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদের সৎ মা ও প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া পাঠক পুত্রবধূ মীরার সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেছেন।

একটি সাক্ষাৎকারে সুপ্রিয়া পাঠক জানান, মীরাকে তিনি কখনোই ‘পুত্রবধূ’ হিসেবে দেখেননি।

মীরার ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘মীরা ভেতর ও বাইরে থেকে এতটাই সুন্দর একজন মানুষ যে, সে আমাদের বাড়িতে আসার পর কখনোই মনে হয়নি সে বাইরের কেউ। আমি মাঝে মাঝে মজা করে তাকে বলি—তুমি আসলে আমাদেরই হারিয়ে যাওয়া সন্তান, যে আমাদের কাছে ফিরে এসেছ।’সুপ্রিয়া পাঠক জানান, তার নাতি-নাতনি মিশা ও জৈনের সঙ্গে সময় কাটাতে তিনি দারুণ ভালোবাসেন। সুপ্রিয়ার মেয়ে সানা কাপুর জানান, ছোট্ট মিশার সঙ্গে তার মায়ের (সুপ্রিয়া) এক বিশেষ সখ্য গড়ে উঠেছে।

মিশা তার প্রতিদিনের ছোটখাটো সব গল্প দাদির সঙ্গে শেয়ার করতে খুব পছন্দ করে। 

অন্যদিকে, সন্তানদের বেড়ে ওঠা নিয়ে নিজের দর্শনের কথা জানিয়েছেন শহিদ কাপুর। তিনি জানান, মিশা ও জৈনকে যতটা সম্ভব সাধারণ ও স্বাভাবিক পরিবেশে বড় করতে চান তিনি। শহিদ বলেন, আমরা চাই তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাই সচেতন হোক।

বাবা-মা হিসেবে আমরা কোনো কিছু চাপিয়ে দিই না; বরং তাদের যেকোনো প্রশ্নের সহজ ও সত্য উত্তর দেওয়ার চেষ্টা করি। 

সূত্র : এনডিটিভি

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।