শিরোনামঃ

শালিখায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। 


শালিখায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শালিখায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

 

সুমন সাহা, শালিখা প্রতিনিধি

 

মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শালিখা, মাগুরা-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ওষুধ সরবরাহ এবং রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে নিতাই রায় চৌধুরী, এমপি বলেন, “উপজেলার সাধারণ ও প্রান্তিক মানুষ যাতে সহজে ও নিরবচ্ছিন্নভাবে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে, সেদিকে স্বাস্থ্য বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।