শিরোনামঃ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩


লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

 

 

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালি ব্যাংক চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন জহুরুল ইসলাম (৫০) ও আব্দুল মজিদ (৪৮)। জহুরুল ইসলাম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

 

 

আর আব্দুল মজিদ একই উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে মোহাম্মদ আলীর ছেলে।

 

 

 

আহতরা হলেন ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকার আজিমউদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫), উত্তর সিংগীমারী এলাকার আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম ও নিহত জহুরুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৬)।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী হারুন জানান, শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বন্দর বাস স্ট্যান্ডের দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হিরণ মটরসের শো-রুমে ঢুকে যায়।এতে ঘটনাস্থলে অটোযাত্রী আব্দুল মজিদ নিহত হন। আর জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার চিকিৎসক আনারুল ইসলাম বলেন, দুজন মারা গেছেন। আর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পালিয়ে গেছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।