শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

র‍্যাব পাচ্ছে ১০০ জিপ

অনলাইন ডেস্ক / ৮২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

১০০টি নতুন জিপ গাড়ি পাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা বলেন, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ ও ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতিও দেওয়া হয়েছে।
এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ হিসেবে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানান ফাওজুল কবির। বলেন, বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ছিল, তা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকার এ বিষয়ে হঠাৎ চাপের মুখে না পড়ে।

নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল করতে পারবে এবং এতে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র কালের কণ্ঠ


More News Of This Category