শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

অনলাইন ডেক্স / ১১০ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) ভোর পর্যন্ত চালানো এই হামলায় শিশুসহ অনেকে আহত হয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন নিহত হন।খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, নিহতদের মধ্যে দুইজন নারী এবং তাদের দুই শিশু সন্তানও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছে কি না, তা দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি ছাড়াও দেশের জ্বালানি ও রেল অবকাঠামো।জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরো সামরিক সহায়তার আহ্বান জানান।

 

অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের শুধুমাত্র ‘সামরিক লক্ষ্যবস্তু’তেই হামলা চালিয়েছে। রুশ সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ১২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।


More News Of This Category