সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী মহানগরীতে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক মহোদয়

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৪৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশে গতকাল সোমবার (১৮ মে) থেকে রাজশাহী কমিউনিটি সেন্টার হতে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সেই ড্রেনের কাদামাটি ও ময়লা পরিস্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। এ সময় তিনি সংশ্লিষ্টদের যথাযথভাবে কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এলাকাবাসী জানান, প্রায় দীর্ঘ ২০ বছর ধরে রাজশাহী কমিউনিটি সেন্টার হতে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার না করায় ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় বলেন, আসুন, আমরা সবাই সচেতন হই, ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।


More News Of This Category