শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

নিজস্ব প্রতিনিধি / ১১৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন।

যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. কুদরত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ফার্মেসী বিভাগের প্রফেসর মামুনুর রশীদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. হাবীবুর রহমান, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলিম ও রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন। ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সর্বোচ্চ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পরে নবনিযুক্ত উপাচার্য শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর তিনি শহীদ মিনার ও বদ্ধভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে তিনি একটি বৃক্ষরোপন করেন।


More News Of This Category