শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীর বাঘায় মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৭৬ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজশাহী জেলার বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মাদক কারবারি, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাতে বাঘা থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

 

অভিযানকালে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category