শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৭৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খরবোনা এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় উল্টো মিথ্যা অপবাদ ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. শাকিল আহমেদ আলী নামের এক স্থানীয় বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আটটায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহমেদ জানান, খরবোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন ও মোস্তাকিমের সঙ্গে তাঁর দীর্ঘ ১৭ বছরের শত্রুতা রয়েছে। গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একটি মাদকবিরোধী সভায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক ব্যবসা ছাড়ার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা উপস্থিত সাধারণ মানুষের ওপর চড়াও হয়।

​শাকিল আহমেদ আরও অভিযোগ করেন, গত সোমবার তাঁর ছোট ভাই তুষারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় ওই চক্রটি। তবে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে নিজেদের অপরাধ ঢাকতে অভিযুক্তরা একটি সংবাদ সম্মেলন করে শাকিল আহমেদকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা অপবাদ ছড়ায়।

​মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে শাকিল বলেন, “আমি যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতাম, তবে থানায় অবশ্যই আমার নামে মামলা থাকত। কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো রেকর্ড নেই।” ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করার দাবিকেও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তিরাই ৫ আগস্ট খরবোনা লেক থেকে মালামাল লুটপাটের সঙ্গে জড়িত এবং তারা একটি হত্যা মামলারও আসামি। তারা দীর্ঘকাল ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে বলে তিনি দাবি করেন।

​সংবাদ সম্মেলন থেকে শাকিল আহমেদ সাংবাদিক সমাজের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


More News Of This Category