শিরোনামঃ

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ আয়োজনে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

প্রধান আলোচক ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

এ সময় বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।