শিরোনামঃ

রাজবাড়ী ব্যাবসায়িক বিরোধে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩


রাজবাড়ী ব্যাবসায়িক বিরোধে নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে তাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ। গ্রেপ্তাররা হলেন—আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) ও মো. হেলাল উদ্দিন (৩৮)।

 

পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

 

 

 

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়ার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টে’র এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

এরই জেরে শনিবার (২৯ আগস্ট) বড় বাজারে জাকিয়া ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে একজন নারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা জাকিয়াকে কয়েকজন যুবক লাথি ও ঘুষি মারেন।

 

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।