শিরোনামঃ

রাঙামাটি অসুস্থ ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২


রাঙামাটি অসুস্থ ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় উপজেলার বাইট্টাপাড়ায় এ ঘটনা ঘটে।

 

 

আটকরা হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রেই লংগদুতে গিয়েছিলেন।

 

পুলিশ জানায়, রাত ৮টার দিকে অভিযুক্ত দুজন ভুক্তভোগী নারীর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে উপজেলার বাইট্টাপাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় আসামি ইসমাইলের বাড়িতে নিয়ে যান।

 

 

সেখানে তার মুখ চেপে ধরে দুজন মিলে ধর্ষণ করেন।

 

 

 

স্থানীয় বাসিন্দা মো. নবী জানান, ভুক্তভোগী নারীর আত্মচিৎকার আশপাশের মানুষের সন্দেহ হলে তারা ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে গিয়ে মারধর করে। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

 

লংগদু থানার ওসি মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।