শিরোনামঃ

যুবদল নেতা সেলিম হত্যা : স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন


যুবদল নেতা সেলিম হত্যা : স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী ও কথিত প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। দুজনকে খালাস দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় কথিত প্রেমিক আদালতে উপস্থিত থাকলেও নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

 

 

সাজাপ্রাপ্তরা হলেন পাবনার আটুয়া হাউজ পাড়ার গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি ও শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির।

 

আরো পড়ুন

শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

 

 

খালাসপ্রাপ্তরা হলেন পাবনার আটুয়া হাউজ পাড়ার পারভেজের ছেলে পিয়াস হোসেন ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম।

 

মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহানশাহ জানান, ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ার বাসিন্দা ও পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে নিজ ঘরে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে ছেলেকে প্রাইভেট কারে স্কুলে নিয়ে যায় স্ত্রী তিথি। যাওয়ার সময় ঘরের সামনের দরজা বন্ধ রাখলেও পেছনের দরজা খোলা রেখে যান তিনি।ওই সময় কথিত প্রেমিক মনিরুল ইসলাম পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত সুজনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুজনের স্ত্রী তিথিকে আটক ও হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দিয়েছেন বিচারক।

আদালতের ঘোষিত রায়ে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনরা আদালতের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও আইনজীবীদের সহায়তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান অ্যাডভোকেট শামসুজ্জোহা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।