সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বজ্রপাতে আবুল হাসান (২৪) ও শাহ আলম (১৬) নামে আরেকজন বালুচাপা পড়ে নিহত হয়েছে। পেশায় তারা দুজনেই শ্রমিক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর ডালারপাড় এলাকায় ও একই নদীর চিলা বাজার এলাকায় পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আবুল হাসান তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জহুর আলীর ছেলে ও জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে শাহ আলম (১৬)।