শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যশোরে ট্রলি উল্টে চালকের মৃত্যু

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যশোরের অভয়নগরে মাটিবোঝাই ট্রলি উল্টে রিপন মোল্যা (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে নওয়াপাড়া-চলিশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিপন মোল্যা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে ভাড়া থাকতেন।নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর ১২টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন রিপন মোল্যা। বাগদাহ গ্রামে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইউনুস খান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কৃষ্ণ পাল বলেন, ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category