জামালপুরের ইসলামপুরে সীমান্তবর্তী গাড়ামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের সীমান্তবর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার গাড়ামারা এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো—গাড়ামারা এলাকার নজরুল ইসলামের মেয়ে শাকিলা (৭) ও উরুজল ইসলামের মেয়ে আলো আক্তার (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চার শিশু যমুনা নদীতে জেগে ওঠা নতুন চরে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে যমুনার একটি ছোট শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় শাকিলা ও আলো পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা রাতভর নদীতে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
সাঘাটার হলদিয়া ইউপি সদস্য নূর ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনার ছোট একটি শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় দুই শিশু পানিতে ডু
বে যায়।
মঙ্গলবার সকালে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :