রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহাম্মদপুরের ধোয়াইল চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত কয়েকজন

জেলা প্রতিনিধি / ৩৭ প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুরের ধোয়াইল চরে জমি নিয়ে সংঘর্ষ, আহত কয়েকজন

জেলা প্রতিনিধি

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল চর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র মারামারি হলে কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

আহতদের মধ্যে মোহাম্মদ মোল্লা (৬৫), আকা মিয়া মোল্লা, বিল্লাল মোল্লা ও নাসরিন বেগম রয়েছেন।

 

তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।


More News Of This Category