সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়

অনলাইন ডেস্ক / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় একটি ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতের উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত বাগান মালিক সোহানুর রহমান জানান, একই গ্রামের মোজাহার হোসেন গংদের কাছ থেকে ২৮ শতক জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে তিনি প্রায় সাড়ে তিন বছর আগে পেয়ারা বাগান গড়ে তোলেন।

 

 

চলতি মৌসুমে বাগানে প্রচুর ফল ধরেছিল। তবে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আজাহার আলী গংরা দীর্ঘদিন ধরে বাগান তৈরিতে বাধা ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

সোহানুর রহমানের দাবি, সোমবার রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষের লোকজন বাগানের সবগুলো পেয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

এ ঘটনায় প্রতিপক্ষের আজাহার আলী, মোজাম্মেল হকসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষ আজাহার আলীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

এ বিষেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category