শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানবপাচারে ট্রাভেল এজেন্সির বিষয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনলাইন ড্রেস / ৬৭ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

রাশিয়ায় মানবপাচারের অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ এজেন্সির সঙ্গে কোনো প্রকার লেনদেন না করার জন্য বিদেশগামী ও ভ্রমণকারীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

রবিবার (১০ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবপাচারের সঙ্গে জড়িত ওই এজেন্সিটির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস’। তবে প্রতিষ্ঠানটি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নয়।

 

 

মন্ত্রণালয়ের যাচাইয়ে দেখা গেছে, ড্রিম হোম ট্রাভেলস (সনদ নং-০০১২০২১) নামক ওই প্রতিষ্ঠানের মালিক এম এম আবুল হাসান। প্রতিষ্ঠানটির ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিলেই উত্তীর্ণ হয়েছে। আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সনদ নিয়ে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি।

 

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি অনেক প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই বা মেয়াদোত্তীর্ণ সনদ নিয়ে ব্যবসা পরিচালনা করছে এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করছে।এ ধরনের প্রতারণা ও হয়রানি রোধে যেকোনো টিকেট বা ট্যুর প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট এজেন্সি নিবন্ধিত কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণকারীরা মন্ত্রণালয়ের ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট (www.regtravelagency.gov.bd) থেকে যেকোনো এজেন্সির হালনাগাদ তথ্য যাচাই করে নিতে পারবেন। নিবন্ধিত এবং বৈধ মেয়াদের সনদ নেই এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে দেশবাসীকে সতর্ক করেছে মন্ত্রণালয়।


More News Of This Category