মাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিম গ্রেপ্তার

অনলাইন ড্রেস
মাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিম গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

মাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিম গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় কার্যক্রম হবিগঞ্জের মাধবপুর পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এস এম মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

 

 

 

পুলিশ জানায়, ২০২২ সালে পৌর ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট শাকিলের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন এস এম মুসলিম। এর বিনিময়ে তিনি ব্যাংকের দুটি চেক দেন।

 

 

 

 

পরে ব্যাংকে ওই চেক দুটি জমা দিলে জানানো হয় যে ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। ব্যাংক থেকে চেক দুটি ডিজঅনার হলে আদালতে মামলা করা হয়।

 

 

এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেল রানা জানান,

তার বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।