শিরোনামঃ

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

নিজস্ব প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কর্মক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা, অতীত ভুলত্রুটি থেকে শিক্ষা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে জনগণের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে মোহনপুর উপজেলায় সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় এ কথা বলেন এমপি।
এমপি বলেন, কর্মক্ষেত্রে অবস্থানরত প্রত্যেকের মূল উদ্দেশ্য পরিবার ও সমাজকে ভালোভাবে দেখভাল করা। কিন্তু সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় তরুণ সমাজ ও সন্তানরা সমাজের ভুলত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
জুলাই আন্দোলনে প্রায় তিন থেকে চারশত তরুণ ও শিক্ষার্থীর প্রাণহানি দিয়েছে।
কিন্তু একে সমাজের বড় ধরনের ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে এমপি বলেন, “ফলাফল হিসেবে আমরা শূন্যের জায়গায় দাঁড়িয়ে আছি। কার কোথায় দুর্বলতা ছিল তা খতিয়ে দেখতে হবে। সমাজ আজ বিভ্রান্ত ও মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে অন্যতম প্রধান বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।”

নিজের অবস্থান পরিষ্কার করে এমপি বলেন, “কে কী প্রচার করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি কেবল আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে চাই। জনগণ যদি আমাকে পছন্দ করে তবে ভবিষ্যতে ভোট দেবে, না হয় দেবে না। কিন্তু দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখা হবে না।”
এমপি আরোও বলেন আইন অমান্যকারী বা অপরাধীদের ক্ষেত্রে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন যে, কোনো অপরাধে উচ্চ মহলের কোনো ধরনের অনুকম্পা বা সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারো কোনো অপকর্মের সাথে সম্পৃক্ততা থাকলে সাংবাদিকরা তা প্রকাশ করে দিন। দেশের প্রধানমন্ত্রীও স্বচ্ছতা নিশ্চিত করতে চান।”
জনগণের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সাথে থেকে তাদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করা।”

সংসদ সদস্য তাঁর বক্তব্যে খেলাধুলা, মাদক, ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, ভেজাল শিশু খাদ্য, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, বেআইনিভাবে পুকুর খনন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতি নির্দেশনা প্রদান করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকতার হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা মোঃ রকিব হাসান, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, মোহনপুর ট্রাফিক বিভাগ টিআই রবিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম,
জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার রফিকুল ইসলাম, আইসিটি
অফিসার শাহাদত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, রাজশাহী পল্লীবিদ্যুত সাব যোনাল অফিস মোহনপুর ডিজিএম মেহেদি হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুন নেসা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, সমবায় কর্মকর্তা আনিসা দেলোয়ারা আনজু, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেজর আলী বিশ্বাস, আব্দুর রশিদ, গ্রাম আদালত প্রতিনিধি মুক্তি বেগম, তথ্য আপা রুপালি খাতুন,
মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মোহনপুর তামিরুলমিল্লাত দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।