শিরোনামঃ

ঝালকাঠির বাসন্ডা নদীতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস  


ঝালকাঠির বাসন্ডা নদীতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস  
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝালকাঠির বাসন্ডা নদীতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে পরিচালিত যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বাসন্ডা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দ করা জালগুলো ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য এবং নদীর পরিবেশ রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, �⁠২০২৬–২০২৭ অর্থবছরের ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ’ কর্মসূচির আওতায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে, যাতে নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ নিশ্চিত করা যায়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।