সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরা মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মহম্মদপুর উপজেলা প্রতিনিধি  / ৪০ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এস এম ইউনুচ আলী, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ অনেকে।

 

এসময় উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category