সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক / ১৭ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পুলিশ লাইন আখ সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় ‘মায়া ট্রাবলস’ নামের একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুর্ঘটনায় গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে একজন যাত্রীর পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্য আহতরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।


More News Of This Category