শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরায় পথসভা এসে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান, জামায়াতে আমির ডাঃ শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৪৫ প্রকাশিত সময়:
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মাগুরায় পথসভা এসে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান, জামায়াতে আমির ডাঃ শফিকুর রহমান

জরাজীর্ণ সমাজব্যবস্থাকে বদলে ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবিক মূল্যবোধভিত্তিক নতুন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার ২৬ জানুয়ারি, রাতে মাগুরা আদর্শ কলেজ ময়দান প্রাঙ্গণে, মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,
স্বাধীনতার ৫৪ বছরেও জাতিকে বিভাজন ও বিভক্ত করে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের চেষ্টাই করে গেছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাজনীতিবিদের নামে কিছু চোর-বাটপার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং বিদেশের মাটিতে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে।
তিনি আরও বলেন,
মহান আল্লাহর ইচ্ছায় আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, তাহলে এই দেশের সম্পদ আমানতদারিত্বের সঙ্গে ব্যবহার করা হবে। ইসু থেকে পাঁচ বছর ও ৬৫ বছরের পর সকলকেই ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করা হবে মাঝামাঝি যারা আছেন তাদের জন্য ইন্সুরেন্স এর মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশ উন্নত হলে আপনারাও উন্নত হবেন, আর দেশ পিছিয়ে গেলে তার দায়ও আমাদেরই নিতে হবে।
পথসভায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
মাগুরা–১ আসনে আব্দুল মতিন ও মাগুরা–২ আসনে এমবি বাকেরের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। মাগুরা জেলা আমির ও মাগুরা দুই আসনের দলীয় মনোনীত প্রার্থী এমবি বাকের এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সাইদ আহমেদ বাচ্চু।
পথসভাটি ব্যাপক জনসমাগম ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।


More News Of This Category