ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর-জীবননগর সড়কের প্রার্থিলা গ্রামের ঈদগাহের সামনে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহরণ খাতুন ( ৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজি বাইকে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।নিহত আহরণ খাতুন উপজেলার কাজিরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দত্তনগর জীবননগর সড়কের পাথিলা গ্রামের ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পূর্বাশা পরিবহনের একটি বাস জিন্দানগর থেকে জীবননগরের দিকে যাচ্ছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাওয়ার পথে পাতলা গ্রামের ঈদগাহের সামনে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা সকলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :