মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ড্রেস
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

 

কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

 

 

তাঁর ক্লাস রোল নম্বর ১১৮৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২২২০৫৫৭৯২। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

 

‎অন্য অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থীর কর্মকাণ্ড দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী অসদাচরণের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

 

 

অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(ক) ধারা অনুযায়ী চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ। কমিটির অন্য দুই সদস্য হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির।

 

অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।