শিরোনামঃ

মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin5
মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Getting your Trinity Audio player ready...

মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. রাজিব শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।

আটক রাজিব শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার কানাইপুর এলাকার মৃত সুলতান শেখের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজিব শেখ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সংস্থাটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।