শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভ্যানভাড়া নিয়ে বিবাদে মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, ঘাতক আটক

নিজস্ব প্রতিনিধি / ৭৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে ভ্যানভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে আলম (৩৫) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলগাছি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলম বেলগাছি গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মজিবরকে (পিতা: পিয়ার দফাদার) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানভাড়া নিয়ে চালক আলমের সাথে মজিবরের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মজিবর উত্তেজিত হয়ে রাস্তা থেকে ইট তুলে আলমের মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করেন। এতে আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি মৃত্যুবরণ করেন।
ঘাতককে গণপিটুনি ও পুলিশে সোপর্দ
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘাতক মজিবরকে ধাওয়া দিয়ে আটক করে। উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে তাকে গ্রামের একটি ক্লাবে আটকে রাখা হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মজিবরকে তাদের হেফাজতে নেয়।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তুচ্ছ ঘটনায় এমন প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category