শিরোনামঃ

ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভোলা সদর উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক শামীম হোসেন উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল সরদারের ছেলে।

 

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলা-লক্ষ্মীপুরগামী লঞ্চঘাট থেকে শামীম হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

 

পরে তাঁর শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

 

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তু

তি চলছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।