শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স / ৩৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য রক্ষা অভিযানে স্পিডবোট ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর মেঘনা নদী থেকে পুলিশ সদস্য মো. ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা ইকোপার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফখরুল ইসলাম উপজেলার মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।এর আগে গত বুধবার সন্ধ্যার পর লালমোহনের মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে স্পিডবোট ডুবে নিখোঁজ হন ফখরুল ইসলাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার চাহিদা অনুযায়ী মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই ওমর ফারুকের নেতৃত্বে কনস্টেবল মো. ফখরুল ইসলাম, কনস্টেবল মো. আল-আমিন, কনস্টেবল হাসিবুর রহমান এবং উপজেলা মৎস্য অফিসের মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ক্ষেত্রসহকারী সাইফুল ইসলাম সোহাগ, ক্ষেত্রসহকারী মনোয়ার হোসেন, অফিস সহকারী আব্বাস উদ্দিন ফরাজিসহ মৎস্য রক্ষা অভিযানে যায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে মঙ্গল সিকদার লঞ্চঘাট পৌঁছে ঘাটে থাকা স্পিডবোট নিয়ে মেঘনা নদীতে রওনা করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ স্পিডবোটট বন্ধ হয়ে যায়। এ সময় মঙ্গল সিকদার লঞ্চ ঘাটের পন্টুনে থাকা ঢাকাগামী কর্ণফুলী-১২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে গিয়ে পুলিশ সদস্য ও স্পিডবোটে থাকা অন্যান্য সদস্যরা মেঘনা নদীতে পড়ে যায়।

স্পিডবোটে থাকা তিনজন পুলিশ সদস্য ও মৎস্য অফিসের সদস্যরা উঠতে পারলেও পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলাম তার সঙ্গে থাকা শটগানসহ পানি তলিয়ে যায়। এ ঘটনার পর থেকে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যার দিকে দৌলতখানের মেঘনা নদীর তীরে একজন পুলিশ সদস্যের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তার পরিচয় নিশ্চিত করেন।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category